• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ডলার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৮:৪৬ পিএম
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ডলার

ফাইল ছবি

ঢাকা: চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে।

গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত ১৮ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামগ্রিক প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

পিএস

Link copied!