• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রুয়েট শিক্ষার্থীর ‘মদপানে’ মৃত্যু


রুয়েট প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২২, ১২:৫৪ পিএম
রুয়েট শিক্ষার্থীর ‘মদপানে’ মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ‘মদপান’ করে। রোববার (০২ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

ওই শিক্ষার্থীর নাম মাসুরুর মুহিত (২৩)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। তিনি নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।  

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, ওই শিক্ষার্থী অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদপানে মারা গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

সোনালীনিউজ/এসএন

Link copied!