ফাইল ছবি
ঢাকা : ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ দিকে ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের প্রকাশিত ফলাফলে এইচএসসি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫: পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০। জিপিএ-৫: ৫৯,২৩৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯। জিপিএ-৫: ৩২,৮০০ জন। বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ । জিপিএ-৫ : ৯,৯৭১ জন।
কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯। জিপিএ-৫ : ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ । জিপিএ-৫ : ১৫,৩৪৯ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৪৯ । জিপিএ-৫ : ১৩,৭২০ জন।
সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ । জিপিএ-৫ : ৪,৭৩১ জন। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ । জিপিএ-৫ : ২০,৮৭৮ জন। ময়মনসিং বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১। জিপিএ-৫ : ৭,৬৮৭ জন।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ : ৪,৮৭২ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ : ৫, ৭৭৫ জন।
এর আগে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অনলাইনে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন।
যেভাবে জানবেন : আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।
সোনালীনিউজ/এমএএইচ







































