• ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরিফুল্লাহ আদিব

নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদলের ভোট বর্জন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:১৯ পিএম
নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদলের ভোট বর্জন

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ  কথা বলেন।

আরিফুল্লাহ বলেন, আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা ভোট বর্জন করেছে। আশা করছি, নিয়মমাফিক গণনা ও ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও যুবদল জড়ো হয়েছে। নাশকতার আশঙ্ক করছি।

এর আগে দুপুর পৌনে চারটায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল।

এদিকে দুপুর আড়াইটার দিকে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে শিবিরের পক্ষ থেকে বলা হয় নির্বাচনে ‘সার্বিক পরিস্থিতি’ উদ্বেগজনক।

পিএস
 

Link copied!