• ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি ঘোষণা, সব পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি ঘোষণা, সব পরীক্ষা স্থগিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি ঘোষণা করেছে। এই সময়ে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী এর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই সময়ে ছুটি এবং কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এসএইচ
 

Link copied!