• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারও বার্ষিক পরীক্ষা নিয়ে দুঃসংবাদ দিলেন শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৪২ পিএম
আবারও বার্ষিক পরীক্ষা নিয়ে দুঃসংবাদ দিলেন শিক্ষকরা

ছবি: নিজস্ব

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মঙ্গলবারের (২ ডিসেম্বর) বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে ‌‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

পরিষদের অন্যতম দুই আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ ও মু. মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামীকালও পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে সব বিদ্যালয়ে আজ স্বতস্ফুর্তভাবে কর্মবিরতি পালিত হয়েছে। দাবি পূরণ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

তিন দফা দাবি আদায়ে গত ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছেন তারা৷

প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের এ ডাকে সারাদেশে অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোথাও প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়েছেন বলেও জানা গেছে।

পিএস

Wordbridge School
Link copied!