• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেরোবিতে একাডেমিক ভবন-৪-এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন


রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৫০ পিএম
বেরোবিতে একাডেমিক ভবন-৪-এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ভবন-৪ এর ৫ম তলায় নবনির্মিত ক্লাসরুম উইং উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বুধবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই উইং কার্যক্রমে যোগ দিয়েছে।

উদ্বোধিত পঞ্চম তলায় রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়েছে। উপাচার্য জানান, সম্প্রসারিত এই অংশ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট অনেকাংশে কমবে এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলার সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ক্লাসরুম সংকট পুরোপুরি সমাধান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, রসায়ন বিভাগের প্রধান ড. মোঃ আব্দুল লতিফ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা।

এসএইচ 

Wordbridge School
Link copied!