• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনার্সে কোন বিষয় বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০২৬, ০৩:২০ পিএম
অনার্সে কোন বিষয় বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয় বাদ পড়ার যে খবর ছড়িয়ে পড়েছে তা ‘ভিত্তিহীন’। তিনি বলেন, “আমার জানামতে, এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে?

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, “দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে।”

একই ধরনের খবর আরো কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই।

এহছানুল হক মিলন বলেন, “আমরা কারিগরিকে ইম্পোর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। আমরা মোর সাবজেক্ট যেগুলি মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলিকে আমরা দেখছি; সেতো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে।

“কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে—এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।

পিএস

Link copied!