ঢাকা : শিরোনাম দেখলে চমকে উঠবারই কথা। তবে সেটি আজ করে দেখাতে চলেছেন "এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪"? গত বছর থেকেই এই অনুষ্ঠান চীন মৈত্রীতে অনুষ্ঠিত হবা কথা থাকলেও পরে হোটেল সোঁনারগাঁও এ ভেন্যু ঠিক হবার কথা জানা গিয়েছিল আয়োজক কমিটির প্রধান আবুল হোসেন মজুমদারের পক্ষ হতে। কিন্তু শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে ঠিক হয় এফডিসিরএটিএন বাংলার ৯ নং ফ্লোরে। এখানে চলচ্চিত্রের একাধিক তারকা উপস্থিতে সেখানে অপু-বুবলিকে অ্যাওয়ার্ড দিবার কথা রয়েছে আজ।
তাহলে কি আজই প্রথম দুজন মুখোমুখি হচ্ছেন? নাকি লোক দেখানোর জন্য এসব করছেন? এ প্রসঙ্গে আয়োজক কমিটির পক্ষে ফারুক হোসেন মজুমদার সোনালীনিউজকে বলেন, আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজসহ গানের শিল্পীদের পুরস্কার তুলে দিবার কথা রয়েছে। সেখানে অপু বিশ্বাস বুবলি দুজনে উপস্থিত থাকার কথা ছিল। তবে অপু বিশ্বাস এখন দুবাইয়ে অবস্থান করছেন আর বুবলি শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারা অনুষ্ঠানে আসবে কি না তা এখন নিশ্চিত নয় বলে জানান তিনি।

তবে জমকালো আয়োজনে এবারের ১৭ তম "এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪" তারার হাট বসার কথা বলেন তিনি। একাধিক নায়ক-নায়িকার পারফরম্যান্সে অনুষ্ঠান উপভোগ করার কথা জানানো হয়েছে।
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি, মজুমদার ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক, চলচ্চিত্র নির্মাতা এবং সিনেমা গল্পের লেখক আবুল হোসেন মজুমদার, (এজেএফবি) কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এজেএফবির মিডিয়া পার্টনার, এটিএন বাংলার চেয়ারম্যান, ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠান শেষে ড. মাহফুজুর রহমান একাধিক গান শোনানো কথা রয়েছে। এছাড়াও ফারুক হোসেন মজুমদার বলেন, এটিএন বাংলার প্রযোজনায় ও মূল ভাবনা এবং পরিকল্পনায় ড. মাহফুজুর রহমানের "ভালোবাসি তোমায়" ছবিটি নিয়েও বিশেষ প্রচারণার ব্যবস্থা করেছি।
অন্যদিকে আলোচনা পর্বে আমন্ত্রিত বিভিন্ন অতিথি, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সমিতির নের্তৃবৃন্দ ও অভিনয় শিল্পীগণ তাদের অভিমত প্রকাশ করেন এবং এজেএফবির কার্যক্রমের প্রশংসা করে এজেএফবির ভবিষ্যত সমৃদ্ধি ও সফলতা কামনা করা কথা রয়েছে। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের জন্য এজেএফবি পরিবারের পক্ষ থেকে সংগীত সন্ধার আয়োজন করা হবে।
এএন














-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)
























