• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হুমায়ুন ফরীদির জন্মদিনে চঞ্চল চৌধুরীর স্মৃতিচারণ; পাত্তা নেই আফরান নিশোর!


বিনোদন প্রতিবেদক মে ২৯, ২০২৪, ১০:১৩ পিএম
হুমায়ুন ফরীদির জন্মদিনে চঞ্চল চৌধুরীর স্মৃতিচারণ; পাত্তা নেই আফরান নিশোর!

ঢাকা : ‘আপনার অভাব কখনো পূরণ হবার নয়।’— প্রয়াত গুণী অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিনে তাকে স্মরণ করে এক ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন চঞ্চল চৌধুরী। হাতে আঁকা ফরিদীর একটি ছবি সোশ্যালে শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেতা।

ফেসবুকে লিখেন, ‘ফরীদি ভাই, আপনার অভাব কখনো পূরণ হবার নয়। তাইতো এখনো গভীর রাতে আপনার ছবি আঁকি ক্যানভাসে। নানান রেখায় জীবন্ত হয়ে ওঠেন আপনি, স্মরণ করি গভীর শ্রদ্ধায়। হুমায়ুন ফরীদি একজনই। শুভ জন্মদিন ফরীদি ভাই।’

হুমায়ুন ফরীদির জন্মদিনে প্রকাশ করা হয়েছে  ‘হুমায়ূন ফরীদি সাধারণ এক অসাধারণ’ নামের বইটি। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় এর প্রচ্ছদ করেছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। বইটিতে ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ছিলেন প্রয়াত অভিনেতার কাছের মানুষজন।

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জী পরিচালিত পদাতিক সিনেমার টিজার। সেখানে মৃণাল সেন হিসেবে হাজির হয়েছেন চঞ্চল।  এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন চঞ্চল। মুক্তি পাওয়া টিজারে দেখা গেছে তার উপস্থিতি।

আরেকদিকে হুমায়ুন ফরীদির নাম ভেঙ্গে চলা অভিনেতা আফরান নিশো নিউজ লিখা পর্যন্ত তাকে নিয়ে কােন পোস্ট দিতে দেখা যায়নি। এরআগে হুমায়ুন ফরীদিকে নিয়ে নিশোর নানান রমক স্মৃতিচারণ করতে দেখা গেছে। 

এএন

Link copied!