ঢাকা: একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি।
এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাজের কর্লধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহুর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।
বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
আইএ


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




