• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভক্তদের ভালোবাসা জীবনের সার্থকতার অনুভূতি এনে দেয়: অপূর্ব


বিনোদন ডেস্ক এপ্রিল ১৬, ২০২৬, ১০:৩৬ এএম
ভক্তদের ভালোবাসা জীবনের সার্থকতার অনুভূতি এনে দেয়: অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব

অভিনয়জীবনের সাফল্য, অর্জন এবং ভক্তদের ভালোবাসা নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের বাইরে এখন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করলেও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেন না তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অপূর্ব জানান, তার কাছে সাফল্যের প্রচলিত কোনো সংজ্ঞা নেই। বরং দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসাকেই তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে মনে করেন।

পোস্টে তিনি লিখেছেন, বছরের পর বছর ভক্তরা যেভাবে তাকে আগলে রেখেছেন, তা ভেবে মাঝে মাঝে তিনি নিজেই বিস্মিত হন। অভিনীত চরিত্রগুলো ক্ষণস্থায়ী হলেও দর্শকদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে তিনি চিরস্থায়ী বলে উল্লেখ করেন।

অপূর্ব আরও বলেন, শুটিং কিংবা ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও ভক্তদের ভালোবাসা তাকে সবসময় অনুপ্রাণিত করে। দিনের শেষে এই ভালোবাসাই তার কাছে জীবনের সার্থকতার অনুভূতি এনে দেয়।

ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, দূরে বা কাছে থেকে যারা তাকে ভালোবাসা ও দোয়া দিয়ে যাচ্ছেন, তাদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।

বার্তার শেষাংশে সবার সুস্থতা ও আনন্দময় জীবনের কামনা করেন অপূর্ব।

এম

Link copied!