বিশ্বকাপ ফুটবলের মঞ্চে মিশরকে হারিয়ে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। ম্যাচে পরপর দুই গোল হজম করার পর যেভাবে লিওনেল মেসির জাদুকরী নেতৃত্বে আলবিসেলেস্তেরা অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছে, তা ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের হৃদয়। মাঠের সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে ঢাকার শোবিজ অঙ্গনেও। প্রিয় দল আর্জেন্টিনার এমন রূপকথার জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
মঙ্গলবার রাতে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন এই তারকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরিহিত কিছু চমৎকার ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দের মুহূর্তটি ভাগ করে নেন তিনি। ক্যাপশনে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
ম্যাচের কঠিন পরিস্থিতি ও ঘুরে দাঁড়ানোর গল্প ফুটিয়ে তুলে এই লাস্যময়ী অভিনেত্রী আরও বলেন, “যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন—সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ্।”
প্রিয় দলের জয় নিয়ে পূর্ণিমার এমন আবেগঘন বার্তা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেন ও নায়িকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাঁর এই পোস্টের কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন। অনেকেই পূর্ণিমার কথার সাথে একাত্মতা প্রকাশ করে মেসি ও আর্জেন্টিনার জন্য নিজেদের ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। সব মিলিয়ে আর্জেন্টিনার এই অবিস্মরণীয় জয় বিনোদন ও ক্রীড়াঙ্গনকে মিলিয়ে দিয়েছে এক মোহনায়।
এম







































