• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ, কারণ কী


বিনোদন ডেস্ক জুন ৩, ২০২৬, ১১:১৪ পিএম
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ, কারণ কী

বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করার কথা ছিল বাপ্পারাজের। তবে বুধবার (৩ জুন) গণমাধ্যমকে বাপ্পারাজ ও মুক্তি দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেত্রী মুক্তি জানান, গতকাল বাপ্পারাজ তাকে একটি ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে নির্বাচন না করার বিষয়টি জানিয়েছেন। বাপ্পারাজ সরে দাঁড়ানোয় তিনি এখন তার প্যানেলের জন্য নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন।

বাপ্পারাজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, "ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কিছু কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন এই অভিনেতা। ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে তিনি চূড়ান্তভাবে সরে এসেছেন।"

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

এম

Link copied!