• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৪২৮


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৪:৩৯ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৪২৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

বুধবার (৬ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এআর

Link copied!