• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর জানাল ভারত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০১:৫৪ পিএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর জানাল ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা: চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর জানাল ভারত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই সুখবর জানিয়েছেন। 

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানো হবে কি না এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে।

পিএস

Link copied!