ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার থেকে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বেলা ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবার একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করার আগে এ সাক্ষাৎকারকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি।
এসএইচ







































