• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামে মৃত্যুর মিছিলে আরও ১২ শিশু


নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০২৬, ০৪:৪৭ পিএম
হামে মৃত্যুর মিছিলে আরও ১২ শিশু

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত বুধবার (১৩ মে) জানিয়েছেন, দেশের ৯৮ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। যেখানে দেশে প্রায় সব শিশুই হামের টিকা পেয়েছে সেখানে প্রতিদিনই বাড়ছে রোগটিতে আক্রান্ত এবং মৃত্যুর মিছিল। শেষ ২৪ ঘণ্টায়ও উপসর্গ এবং নিশ্চিত হামে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৩০৩ জন।

মৃত্যুদের মধ্যে নিশ্চিত হামে চারজন এবং বাকি ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৪১৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৬ হাজার ৬৬ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন এবং সন্দেহজন হামে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!