• ঢাকা
  • বুধবার, ০৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম সন্দেহে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু ছাড়াল ৬০০


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০২৬, ০৪:৪১ পিএম
হাম সন্দেহে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু ছাড়াল ৬০০

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম এবং হাম সন্দেহে এখন পর্যন্ত ৬০১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৬৫ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ২১০ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।

১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!