• ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ২২০


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২৬, ০৪:৩৫ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ২২০

ছবি : সংগৃহীত

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ২২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই নারী। এ ছাড়া, ডেঙ্গুতে মোট আক্রান্ত ২২০ জনের মধ্যে নারী ৮৮ জন।  
 
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৪ জন মারা গেছেন জুন মাসে। এ ছাড়া, মে মাসে ১ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং জানুয়ারিতে মারা গেছেন ২ জন।

পিএস 
 

Link copied!