ফাইল ছবি
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। যা চলতি সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।
পিএস







































