• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত


পাথরঘাটা (বরগুনা )প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৫:০৩ পিএম
পাথরঘাটায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত

ছবি: প্রতিনিধি

উপকূলীয় পাথরঘাটা উপজেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় উপজেলা পর্যায়ে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উপজেলা কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ১৭ সদস্যের এই ফোরামের ৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনকে সভাপতি এবং সমাজসেবক মেহেদী শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সঙ্গীতা বারিক সহ-সভাপতি, মাইনুল ইসলাম রেজা সহ-সম্পাদক এবং রুমা আক্তার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ফোরামটি গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা, অধিকার ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নীতি ও উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার সুপ্তি বিশ্বাস, সাংবাদিক আবু সালেহ জসিম, মিথুন মিত্রসহ ফোরামের সদস্যরা।

এসএইচ 

Link copied!