• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম উপসর্গে নিভে গেল ৬ শিশুর প্রাণ, নতুন আক্রান্ত ১৪০০


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৬, ০৪:০১ পিএম
হাম উপসর্গে নিভে গেল ৬ শিশুর প্রাণ, নতুন আক্রান্ত ১৪০০

ফাইল ছবি

ঢাকা: হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০০ শিশু।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১৩১৮ শিশু আক্রান্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১ শিশু।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫৮ জনে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১০৫ জনের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

পিএস

Link copied!