• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একমাসে ১৩ কোটি ভিউয়ের মাইলফলকে সোনালীনিউজ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৬, ০৪:৩০ পিএম
একমাসে ১৩ কোটি ভিউয়ের মাইলফলকে সোনালীনিউজ

ছবি: সোনালীনিউজ

এক মাসে ১৩ কোটি ভিউ! দর্শকদের অভূতপূর্ব সাড়া আর ভালোবাসায় ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন মাইলফলক স্পর্শ করেছে সোনালী নিউজ। গত অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজিটাল মাধ্যমে মোট ভিউ হয়েছে ১৩ কোটি ৭ লাখের বেশি। সোনালী নিউজের যাত্রা শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড। অভাবনীয় এই সাফল্যে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রতিষ্ঠানের প্রকাশক ও কর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সোনালী নিউজের সম্মেলনকক্ষে কেক কেটে উদযাপন করা হয় এই অর্জন।

উদযাপন অনুষ্ঠানে সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ বলেন, স্বাধীন গণমাধ্যমের চর্চা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতাই সোনালী নিউজের মূল শক্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মাথা নত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নীতিতে অটল থেকেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কাজের প্রতি নিষ্ঠা ধরে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও আস্থার গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চান তাঁরা।

প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য দর্শক-পাঠকের কাছে পৌঁছে দেওয়াই সংবাদমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। বার্তা বিভাগ, রিপোর্টিং টিম ও ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মীদের নিরলস পরিশ্রম এবং পেশাদারিত্বের সম্মিলিত ফল এই সাফল্য। খবরের সত্যতা ও মান বজায় রেখেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

ডিজিটাল বিভাগের ইনচার্জ আজহার মাহমুদ বলেন, ডিজিটাল দুনিয়ায় প্রতিযোগিতার মধ্যে দর্শকের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কনটেন্ট এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে টেকনিক্যাল প্যানেল ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত প্রচেষ্টায় এসেছে এই অর্জন। তাঁর মতে, এটি পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের ডিএমডি জাবেদ নোমান রাজিব এবং পরিচালক কামরুল ইসলাম। এ সময় সোনালী নিউজের বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেন। দর্শকদের এই ভালোবাসাকে দায়িত্ব হিসেবে নিয়ে আরও মানসম্মত, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার করেন তাঁরা।

এসএইচ 

Link copied!