ঢাকা : ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে এমন তথ্যই জানানো হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, এবারের হজ মৌসুমে প্রথমবার হজ করতে যাওয়াদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ, সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।
এমটিআই

























-20260722160634.jpg)






-20260725114857.jpg)





