ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য মোতায়েন ২৭টি ঘাঁটি এবং ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, তেল আবিবে ইসরায়েলি সেনা কমান্ড সদর দফতর এবং প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও বিস্ফোরণের আওয়াজ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় অন্যান্য অঞ্চলেও শোনা গেছে।
আইআরজিসি জানিয়েছে এটি “প্রতিশোধের কার্যক্রম” হিসেবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এবং তা অব্যাহত রাখবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরাইল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরাইলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল।
ইরান এই হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে তাদের বাহিনী ভবিষ্যতে আরও কঠোর এবং ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যা শত্রু পক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের সম্মুখীন করবে।
পিএস







































