• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিশ্চিত করলো ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

খামেনি নিহত, সঙ্গে মেয়ে-নাতি-পুত্রবধূ এবং জামাই


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১, ২০২৬, ০৯:৪৬ এএম
খামেনি নিহত, সঙ্গে মেয়ে-নাতি-পুত্রবধূ এবং জামাই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একইসময়ে তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাইও নিহত হয়েছেন। নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনেয়ির হত্যার পরিপ্রেক্ষিতে সরকার ৪০ দিনের গণশোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনেয়ি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, খামেনেয়ি নিহত হয়েছেন।

সরকারিভাবে ইরান প্রথমে খামেনেয়ির নিহতের তথ্য স্বীকার করা হয়নি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনেয়ির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালের দিকেই মারা গেছেন খামেনেয়ি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। 

এম

Wordbridge School
Link copied!