• ঢাকা
  • সোমবার, ০২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে ৫৫৫ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২, ২০২৬, ০৪:৩৫ পিএম
মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে ৫৫৫ জন নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে এই দুই দেশ ইরানের ১৩০টির বেশি শহরে হামলা করেছে। এতেই এই নিহতের ঘটনা ঘটে।

সংঘাতের তৃতীয় দিনে এসে এমন তথ্য জানাল সংস্থাটি। এর আগে শনিবার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। আলজাজিরা জানিয়েছে, এতে নিহতের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রোববার নতুন করে হামলা শুরু করে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য জানা গেছে। রোববার ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

বিবিসি ও সিএনএন বলছে, তেহরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়েছে। সোমবার কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবে ড্রোন হামলা করেছে ইরান। এতে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা গেছে।

অপরদিকে ইসরায়েলে পরিচালিত ইরানি হামলায় এখন পর্যন্ত মোট ৭৭৭ জন ইসরায়েলিকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এসব তথ্য জানিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!