• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে রাতভর হামলা, নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১০, ২০২৬, ১২:৩৮ পিএম
ইরানে রাতভর হামলা, নিহত ৪০

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ইরানের বিভিন্ন স্থানে জোরদার করেছে। টানা অভিযানে দেশটির নানা শহরে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

সোমবার রাতজুড়ে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। বিশেষ করে পূর্বাঞ্চলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলকানি দেখা গেছে।

এদিকে ঐতিহাসিক শহর ইসফাহানেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিছু সূত্রের দাবি, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় ঘটেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ ইসফাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষণ করা হয়েছে।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) পাল্টা প্রতিরোধের ঘোষণা অব্যাহত রেখেছে। তারা জানিয়েছে, ঘোষিত অভিযানের ‘৩৩তম তরঙ্গ’ শুরু হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এখন থেকে তারা এক হাজার কেজির কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না।

পিএস

Wordbridge School
Link copied!