• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৪১ পিএম
ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

ফাইল ছবি

ঢাকা: ইরান যুদ্ধ চলাকালে মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানির আয় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে থাকার মুখে মস্কোর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ওয়াশিংটন।

রাশিয়া ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক মাত্র তিন লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ও তেল পণ্য রপ্তানি করতো সেখানে মার্চে এটি বেড়ে দৈনিক ৭১ লাখে পৌঁছে যায়, এর ফলে গত মাসে দেশটি এক হাজার ৯০০ কোটি ডলার আয় করতে সক্ষম হয়; জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। কিন্তু তাদের শুরু করা ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে থাকায় চাপে পড়ে রাশিয়ার তেলের ওপার আরোপ করা নিষেধাজ্ঞায় ছাড় দিতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র। ১১ এপ্রিল পর্যন্ত ইতোমধ্যেই সাগরে থাকা রাশিয়ার তেল কিনতে দেশগুলোকে অনুমতি দেয় তারা।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয় ইরান। বিশ্বের ২০ শতাংশ জ্বালানির সরবরাহ পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজার অস্থির হয়ে ওঠে।

গত দেড় মাসে বেশ কয়েকবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফিলিপিন্স জানিয়েছে, তারা রাশিয়ার আরও অপরিশোধিত তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সাড়া না দিলেও ফিলিপিন্সের জ্বালানিমন্ত্রী শ্যারন গ্যারিন বলেছেন, “এই সুযোগটি পাওয়ার বিষয়ে আমরা খুব আশাবাদী। তবে এটি যদি সফল না হয় তাহলে আমাদের কাছে অন্য বিকল্পও আছে।”

এসআই

Link copied!