পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা গেছে কলকাতার ভবানীপুর কেন্দ্রে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন।
শুরুর দিকে এই আসনে এগিয়ে ছিলেন বিরোধী শিবিরের প্রার্থী ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোট গণনার চিত্র বদলাতে থাকে এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে। এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সোমবার সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা চলছে।
ভোট গণনার এই ওঠানামা ভবানীপুর আসনকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এই আসনের ফল কোন দিকে যায়, তা নিয়ে জোর জল্পনা চলছে।
এম







































