• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ ৯০০


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৭, ২০২৬, ০৮:৫০ পিএম
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ ৯০০

ছবি : সংগৃহীত

ঢাকা: নেপালে আঘাত হানা আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৫টা পর্যন্ত বিদেশি পর্যটকসহ আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে এই হালনাগাদ মৃত্যুসংখ্যা নিশ্চিত করেছেন।

উদ্ধারকারী দলগুলোর দেওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন ক্ষতিগ্রস্ত আট জেলা থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে সর্বাধিক ১৩২টি, পূর্ব নাওয়ালপরাসিতে ৮২টি, ধাদিংয়ে ৩৩টি, গোর্খায় ৩০টি, রাসুয়ায় ১৭টি, পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫টি, নুয়াকোটে ২৮টি এবং তানাহুন জেলা থেকে ২২টি লাশ পাওয়া গেছে।

নেপালের ‘ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির’সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় অধিবাসী, উদ্ধারকাজে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক মিলিয়ে অন্তত ৮২৬ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নিরাপত্তা কর্মীদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বলের (এপিএফ) ১৩ জন সদস্য রয়েছেন।

এছাড়া নিখোঁজদের মধ্যে ৬৪৪ জনই পর্যটক, যাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি ভ্রমণকারী রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলোতে ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পিএস

Link copied!