• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৬, ০৭:১৬ পিএম
বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।

আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

পিএস

Link copied!