• ঢাকা
  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উদযাপন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৬, ০১:৪২ পিএম
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উদযাপন

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, মিলন মেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি শিশু-কিশোরদের মধ্যে আমাদের জাতীয় সাংস্কৃতির সমৃদ্ধ মৌলিক ভাবনাটা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে তারা কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা, বিতর্ক প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মেধা ও মননকে সুন্দর করে গড়ে তুলছে।

তিনি বলেন, ছোট ছোট শিশুরা এরাই তো আমাদের ভবিষ্যৎ। এরা হচ্ছে সকাল বেলার সূর্যের মতো। সমস্ত দিনটাই এদের সামনে। আমরা যদি এদের প্রথম থেকেই গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও জ্ঞান চর্চা  এবং সর্বোপরি মানব সম্পদ হিসেবে গড়ে তোলা যাবে। তাহলে আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা সমুন্নত  রাখতে পারব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির সভাপতি সারমিন ইসলাম জুঁই।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুন্সি বোরহান মাহমুদ, কথা সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী মৃন্ময় মিজান প্রমুখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সূচনা ও তাবাসসুম হোসাইন সুহা। পরিশেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিএস

Link copied!