• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ


নিউজ ডেস্ক অক্টোবর ২২, ২০২৬, ০৮:৫৬ এএম
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা কবিতার আকাশে তিনি এক নিঃসঙ্গ নক্ষত্র। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি, ধূসর জীবন, হারানো সময় আর অনন্ত বিষণ্নতা পেয়েছে অনন্য রূপ।

মৃত্যুর সাত দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর কবিতার মায়াবী জগত্ আজও পাঠককে টানে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্ম জীবনানন্দ দাশের। প্রকৃতি, প্রেম, নিঃসঙ্গতা, স্মৃতি ও মানবজীবনের গভীর অনুভব তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ।

রবীন্দ্র প্রভাবের বাইরে নিজস্ব কাব্যভাষা, চিত্রকল্প ও দর্শন নির্মাণ করে বাংলা কবিতায় আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি।

জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বনলতা সেন’, ‘রূপসী বাংলা’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘মহাপৃথিবী’ ও ‘সাতটি তারার তিমির’। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর ভারতের কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় ২২ অক্টোবর তাঁর মৃত্যু হয়। জীবদ্দশায় যথাযথ স্বীকৃতি না পেলেও পরবর্তী সময়ে তাঁর কবিতা বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করে।

বাংলার নিসর্গ ও মানুষের অন্তর্গত বিষণ্নতার অনন্য রূপকার হিসেবে জীবনানন্দ দাশ আজও সমান প্রাসঙ্গিক।

এম

Link copied!