ফাইল ছবি
তুমি হলে স্বপ্নীল আকাশ,
তুমি হলে বাগান বিলাস।
তুমি হলে আইনুল ডিলার
চতুর্থ তলার গ্রিলে দাঁড়িয়ে থাকা,
স্বপ্নের রাজকুমারী।
তুমি হলে স্যামা পাখি,
তোমার স্বকীয়তা, সতেজতা এবং গভীর লাবণ্য।
হৃদয় ছুয়ে যায়।
তুমি ছিলে চঞ্চলা।
তুমি ছিলে উচ্ছ্বাসিত।
তুমি ছিলে প্রাণবন্ত।
তুমি ছিলে মধুছন্দা।
তোমার জন্য আমার হৃদয়ে,
যত না বলা কথা ছিল।
তখন তুমি যদি শুনতে।
তাহলে আমার জন্য,
তোমার হৃদয় কিছুটা ব্যাকুল হতো।
তুমি যদি জানতে,
কত সহস্রবার,
দিনের প্রথম প্রহরে,
আইনুল ভিলার গলিতে,
দাঁড়িয়ে থাকতাম।
চাতক পাখির মত,
তোমাকে এক নজর দেখার জন্য।
তোমার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই।
তোমার প্রতি নেই তো আমার কোনো অভিযোগ,
তুমি সুখে থেকো—এটাই আমার শেষ অনুরোধ।
মনের অব্যক্ত কথা, মুখে ফোটে না কভু সে বাণী,
সাহসের অভাবে রয়ে গেল শুধু এক নীরব প্রেমের গল্পখানি।






































