• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৪, ১২:২৯ পিএম
ঢাকার যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা : গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় কাজের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা এবং মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমটিআই

Link copied!