• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৫, ১১:০৮ পিএম
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর পৃথকভাবে হাসপাতালে গিয়ে তারা চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শারীরিক জটিলতা দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, ভর্তি হওয়ার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এম
 

Wordbridge School
Link copied!