ছবি : সংগৃহীত
ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তার হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।
প্রেস সচিব বলেন, এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন। প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা।
প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন বলে শফিকুল আলম।
হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, সরকার ধর্ষণের ঘটনায় একটি কমিটি করে দেবে, যারা এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।
পিএস






































