• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপ্রিম কোর্টের গেট থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬, ০৩:৪০ পিএম
সুপ্রিম কোর্টের গেট থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় অবস্থতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি কালো রঙের ককটেল পড়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া বলেন, অবিস্ফোরিত অবস্থায় ককটেলগুলো পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয়ের কাজ চলছে।

পিএস

Wordbridge School
Link copied!