• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানিতে ‘রেশনিং’ চলবে: বিদ্যুৎমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬, ০৫:২৭ পিএম
যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানিতে ‘রেশনিং’ চলবে: বিদ্যুৎমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের মজুত বাড়ছে, তবে ইরান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানিতে ‘রেশনিং’ করে চলতে হবে।

রোববার (৮ মার্চ) দুপুর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে জ্বালানি তেলের সর্বশেষ মজুত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, আজ একটা জাহাজ নোঙ্গর করেছে। আরেকটা জাহাজ ২টার সময় নোঙ্গর করার কথা রয়েছে।

“তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুতটা আরো বাড়বে। কিন্তু, এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে-তাইভাবে খরচ করব। আমরা রেশনিংটা চালিয়ে যাব, যতদিন যুদ্ধ শেষ না হয় সেই পর্যন্ত।”

মন্ত্রী বলেন, “এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয় করে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি।”

তিনি বলেন, “সব একবারে খেয়ে শেষ করার চাইতে চলার মত ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারব। সেজন্য গতকালও বলেছি, আমাদের তেল মজুত আছে কিন্তু রেশনিং করে চলতে হবে।

পিএস

Wordbridge School
Link copied!