• ঢাকা
  • রবিবার, ২২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদি হত্যার প্রধান দুই আসামিকে তোলা হল আদালতে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬, ০২:১৪ পিএম
হাদি হত্যার প্রধান দুই আসামিকে তোলা হল আদালতে

ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে।

রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয়।

এর আগে চলতি মাসের ৭ তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।

এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

পিএস

Wordbridge School
Link copied!