• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমিটি বাতিলের দাবিতে রাজশাহীতে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী প্রতিনিধি মে ১৮, ২০২৬, ০২:৪৫ পিএম
কমিটি বাতিলের দাবিতে রাজশাহীতে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (১৮ মে) সকাল থেকে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন।

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহনগুলোর কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

তবে নতুন কমিটি মেনে নিতে রাজি নন শ্রমিকদের একটি অংশ। তাদের অভিযোগ, সম্প্রতি রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে তারা কমিটি বাতিল করে নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, “কারা বাস চলাচল বন্ধ করেছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।

রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন।

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহনগুলোর কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

তবে নতুন কমিটি মেনে নিতে রাজি নন শ্রমিকদের একটি অংশ। তাদের অভিযোগ, সম্প্রতি রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে তারা কমিটি বাতিল করে নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, “কারা বাস চলাচল বন্ধ করেছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।

পিএস

Link copied!