• ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা. জাহেদ


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০২৬, ১২:৩২ পিএম
বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা. জাহেদ

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা বেশি প্রভাব ফেলবে না। কেউ অন্যায়ভাবে বাজারে দাম বৃদ্ধি করলে সরকার এটা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করবে।

শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের সামগ্রিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের বিশেষ সিদ্ধান্তের কারণে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়েনি। 

উপদেষ্টা বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের আগের দামই বহাল থাকবে, যার ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন।

পিএস

Link copied!