• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য ৭.৫ শতাংশ


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম
আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য ৭.৫ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: ২০২৫-২০৩৬ অর্থবছরে সরকার মূল্যস্ফীতি ৭ শতাংশ নির্ধারণ করলেও সর্বশেষ মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৪২। এমন পরিস্থিতিতে সরকার ২০২৬-২০২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ নামিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৬.৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি অর্থনীতিকে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা হবে। এ জন্য সরকার ১০টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে।

প্রস্তাবগুলো হলো: সবার জন্য উন্নয়ন; সকার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা; সর্বজনীন সামাজিক সুরক্ষা; বিনিয়োগ-নির্ভর; কর্মসংস্থান ও উৎপাদনমূখী অর্থনীতি; বিনিয়ন্ত্রণকরণ এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ; আর্থিক খাতের স্থিতিশীলতা; জ্বালানি নিরাপত্তা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাল; প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা।

পিএস

Link copied!