• ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে ভূমিকম্প অনুভূত


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬, ১০:২৭ পিএম
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

ঢাকা: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.০। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। 

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

এসআই

Link copied!