• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভিসা প্রত্যাশীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৬, ০১:৫৭ পিএম
ভিসা প্রত্যাশীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ঢাকা: ভিসা সাক্ষাৎকারে অতীতের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ বিষয়ে ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে তারা।

শনিবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে এসব বিষয়ে সত্য তথ্য দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে এর গুরুতর পরিণতি হতে পারে। এমনকি এর কারণে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

ভিসা আবেদনকারীদের তাই নিজেদের আগের ইমিগ্রেশন রেকর্ড বা আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে তা সাক্ষাৎকারের সময় সঠিকভাবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

পিএস

Link copied!