• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে: চিফ হুইপ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৬, ০২:৫২ পিএম
আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে: চিফ হুইপ

ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
 
নুরুল ইসলাম মনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিএস

Link copied!