• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী দুই ঈদের ছুটি নিয়ে বড় সুখবর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৬, ০৭:১৬ পিএম
আগামী দুই ঈদের ছুটি নিয়ে বড় সুখবর

ফাইল ছবি

ঢাকা: আগামী বছর বা ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন তালিকায় আগামী বছরও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১১ দিন ছুটি থাকবে।

গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া ছুটির তালিকা থেকে এ কথ্য জানা গেছে। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট ছয়দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এদিকে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে নতুন প্রজ্ঞাপনে।

২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

পিএস

Link copied!