ফাইল ছবি
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ৫ কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে বৈঠক করেন তারা।
তবে বৈঠকগুলোতে আলোচনার বিষয় কি ছিল তা এখনো জানা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
পিএস







































